টাক মাথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টাক মাথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

মাথায় টাক সমস্যা


মাথায় গোল টাক বলতে যা বোঝায় তাকে বলা হয় এলোপেসিয়া
নামটাই যেন বলে দিচ্ছে টাকটা কোন ধরনের। আমরা অনেকেই জানি যে কোন টাককে বলা হয় এলোপেসিয়া। বাকি রইল এরিয়েটা। এরিয়া থেকে হয়েছে এরিয়েটা অর্থাৎ একটি জায়গা বা এরিয়াতে বিশেষ ধরনের টাককে বলা হয়েছে এলোপেসিয়া এরিয়েটা। সাধারণভাবে টাক পড়া মাথা বললে বোঝায় এমন একটি টাক যে টাক বয়সের সঙ্গে সঙ্গে একটু একটু করে দেখা যায়। যার মূল কারণই হচ্ছে বংশগত। খুশকির কারণে চুল পাতলা হয়ে আস্তে আস্তে টাকের সৃষ্টি করতে পারে। কিন্তু এই টাক সেই টাক নয়। 

শনিবার, ৯ জুলাই, ২০১১

কেন মাথায় টাক পড়ে?

Alopecia areata with pustules.Alopecia totalis - back view of the head.Alopecia totalis - front view of the head.View Hair Loss Slideshow Picturesমাথায় টাক পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কত যে ধারণা প্রচলিত তার আর ইয়ত্তা নেই। মানুষ বুড়ো হলে তার মাথায় টাক পড়ে, মাথায় বেশী বুদ্ধি থাকলে টাক পড়ে, টাকা হলে টাক পড়ে, বোকা হলে টাক পড়ে! আরো কত ধারণা। এর কোনটাই যে সঠিক নয় তা আর বলবার দরকার পড়েন। 

তবে মাথায় টাক দেখা দিলে মুখশ্রী যে খানিকটা ম্লান হয়, তাতে কোন সন্দেহ নেই।টাকের ইংরেজীতে ডাক্তারী নাম হল এলপিশিয়া (alopecia)। দুই ধরণের টাক হতে পারে। এক হল পাকাপাকি চিরকালীন টাক পড়া। আর হল হঠাৎ টাক পড়া অল্প সময়ের জন্য। 

বংশানুক্রমিক ধারা, বয়স, পুরুষদের ক্ষেত্রে তার যৌন হরমোন ক্ষরণ (androgen – এন্ড্রোজেন), এই তিনটে হল টাক পড়ার প্রধান কারণ। এটা চিরস্থায়ী। অন্যান্য কারণের মধ্যে চর্মরোগ, আঘাত লাগা, কোন রাসায়নিক প্রতিক্রিয়া, আবার চুলের অপূর্ণ বিকাশ ও হতে পারে। 

খুব বেশী জ্বর হলে, টাইফয়েড বা কফ জাতীয় কোন রোগ হলে কিছুদিনের জন্য টাক দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতার জন্যও টাক হতে পারে। এসব ক্ষেত্রে অষুধপত্র, ভাল পথ্য সাধারণ টাক সারিয়ে তুলতে পারে। এক্স-রে এর অসতর্ক ব্যবহার, কোন গুরুতর নেশাভাং করা বা বিষাক্ত ধাতুর পেটে যাওয়াতে অল্পকালের জন্য টাক দেখা দেয়া অসম্ভব নয়। 

সঠিক খাওয়া-দাওয়া করলে, চুলের কিছুটা যত্ন নিলে টাক বাগ মানতে পারে। তবে মজার ব্যাপার হল, টাক মেরামত করার মত কোন ওষুধ আজও আবিষ্কার করা যায়নি।   




ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া-এর গবেষকরা দাবি করেছেন, টাক মাথার ফলিকল কোষ থেকে আবারো গজাতে পারে নতুন চুল। জানা গেছে, টেকো মাথার মধ্যেই চুল গজাতে পারে এমন অনেক কোষ থেকে যায়। কিন্তু চুলের কোষের সারিতে চুল গজানোর পথে কোনো বাধা তৈরি হয়। ফলে তাদের চুল পড়ে যায়।

গবেষকদের দাবি, চুল গজানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী এই কোষগুলো নতুন করে সক্রিয় করতে পেরেছেন তারা।

জানা গেছে, ছেলেদের মাথায় যখন টাক পড়ে তখন ফলিকলস একেবারেই নিশ্চিহ্ন হয়ে যায় না বরং সেগুলো কুঞ্চিত হয়ে যায়। মাথায় কুঞ্চিত এই চুলগুলো মাইক্রোস্ক্রোপে দেখাও যায়।

গবেষকরা জানিয়েছেন, স্টেম সেল ব্যবহার করে নতুন চুল গজানো সম্ভব। আর এই স্টেম সেল মাথার চুল নেই যে অংশে সেখানে জুড়ে দিয়ে মাথা ভর্তি ঘন চুল পাওয়া সম্ভব।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সাময়িকীতে।

শনিবার, ৭ মে, ২০১১

টাক মাথায় চুল

যৗবনে অনেকের যখন চুল পড়া শুরু হয়, নারী-পুরুষ সবাই অসহায় হয়ে পড়ে। কসমেটিক চিকিৎসার মাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব।
টাক : টাক শব্দটির ইংরেজি প্রতিশব্দ এলোপেসিয়া। অর্থাৎ টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে কোন অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বোঝায়।
শ্রেণী বিভাগ
* স্কারিং ও নন-স্কারিং
* হেরোডিটারি ও নন-হেরোডিটারি
* এলোপেসিয়া এরিয়াটা, টোটালিস ও ইউনি ভার্সালিস


টাকের কারণ : প্রধান কারণগুলো হল
* ইডিওপ্যাথিক অর্থাৎ কারণ অজানা
* অটোইমিউন
* ইনফেকশনজনিত
* জন্মগত
* সিস্টেমিক কিছু রোগ
* টিউমারজনিত
* ফিজিওলজিক্যাল
* ফিজিক্যাল
* আঘাতজনিত
* হরমোনজনিত
* পুষ্টিজনিত
* ওষুধজনিত
* কিছু চর্মরোগ
* সাইকোলজিক্যাল

ল্যাব পরীক্ষা : বিশেষ পরীক্ষাগুলো হল
* মাইক্রোসকপি
* হরমোন-এনালাইসিস
* রক্তের বিশেষ কিছু পরীক্ষা
আধুনিক কসমেটিক চিকিৎসা
প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক পদ্ধতিতে সিস্টেমিক ফিনেস্টেরাইড ও টপিক্যাল মিনাক্সিডিল প্রচলন বর্তমান টাক চিকিৎসায় সাফল্য এনেছে।