হেলথ টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হেলথ টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

পুদিনা


উদ্ভিদের নাম : পুদিনা Pudina
স্থানীয় নাম : পুদিনা
ভেষজ নাম : Mentha spicata
ব্যবহার্য অংশ : মূল পাতা কান্ড সহ সমগ্র গাছ
রোপনের সময় : বছরের যে কোনো সময়ে রোপন করা যায়।
উত্তোলনের সময় : বছরের যে কোন সময়ে ঊত্তোলন করা যায়
আবাদী/অনাবাদী/বনজ : আবাদি আনাবাদি ও বনজ সব ধরনের হয়ে থাকে।
পরিচিতি: ডাল থেকে এ গাছ জন্মে। ছোট গুল্ম জাতীয় গাছ। পাতা

সোমবার, ২৪ জুন, ২০১৩

ঘরোয়া চিকিৎসায় হলুদ


 হলুদ, আমাদের প্রত্যেকের রান্নাঘরে ভীষণ সহজলভ্য একটি উপাদান। হলুদ ব্যতীত বাঙালিদের রান্না যেন কল্পনাই করা যায়না। সেই প্রাচীন কাল থেকেই হলুদ ব্যবহৃত হয়ে আসছে নানান রকম চিকিৎসায়, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সামনে যেন হারাতে বসেছে সেই চর্চা। আবার অনেকেই আছেন যারা কিনা জানেন হলুদের ঔষধী গুণ সম্পর্কে, কিন্তু কি করে ব্যবহার করতে হবে সেটা ঠিক জানেন না। সকলের সুবিধার্থে ঘরোয়া চিকিৎসায় হলুদের ব্যবহার সম্পর্কে আমাদের আজকের আয়োজন-

হলুদ কি?
হলুদ হচ্ছে আদা গোত্রীয় এক গুল্ম জাতীয় উদ্ভিদের শিকড় বা মূল। হলুদ

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

বিভিন্ন রোগের প্রভাব নখে পড়ে, যা দেখে আপনি ঐ রোগ সম্পর্কে সচেতন হতে পারেন।

সুস্থ্য থাকার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেয়াটা একান্ত জরুরী। আর এ জন্য মাঝে মাঝেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত মেডিকেল চেক আপের জন্য।
কিন্তু দুঃখের বিষয় রোগ না হলে বেশির ভাগ মানুষই ডাক্তারের কাছে যান না, নিছক অর্থ নষ্ট হবে মনে করে। আবার অনেকে আলসেমী করেও চেক আপ করান না, আর অনেকেতো সময়ই পান না ব্যস্ততার জন্য। তবে যে কারণেই চেক আপ করা বিরত থাকুন না কেন, যারা চেক আপ করাতে পারছেন না, হোক সেটা সময়ের

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোম


প্রতিমাসে মহিলাদের পিরিয়ড বা মাসিকের ৭-৮ দিন আগে থেকে এক বা একাধিক সমস্যা দেখা দেয়। যেমন- মাথা ব্যথা, পিঠে ও কোমরে ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি। এসব উপসর্গকে বলা হয় প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোম, সংক্ষেপে পিএমএস। শতকরা ৮৫ ভাগ মহিলাই পিএমএস সমস্যায় কমবেশি ভুগে থাকেন।
পিএমএস-এর শারীরিক লক্ষণ

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

স্মৃতিশক্তির সমস্যা ‘ডিমেনশিয়া’


ডিমেনশিয়ার প্রাথমিক পর্যায়
ডিমেনশিয়ার রোগে সমস্যা একেকজনের একেক রকমের হয়ে থাকে এবং একেকজনের রোগের বা সক্ষমতার অবনতির গতি হয়ে থাকে একেক রকমের। ডিমেনশিয়ার রোগীর সামর্থ্য বা সক্ষমতা দিনের পর দিন পরিবর্তিত হতে পারে অথবা এমন কি একই দিনে একেক রকমের আচরণের পরিবর্তন দেখা দিতে পারে। নিশ্চিত বিষয় হলো ডিমেনশিয়া রোগীর সক্ষমতার অবনতি কোনো কোনো সময় খুব দ্রুত সংঘটিত হয়­কয়েক মাসের মধ্যে আবার অন্য ক্ষেত্রে, খুব ধীরগতিতে পরিবর্তিত হয়­এতে কয়েক বছরও লেগে যায়।

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

পরীক্ষাভীতি ও ভয়রোগের মনোবিশ্লেষণ


ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্খা, যাকে নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা সাধারণ বলতে পারি। এ ভয়ের/ভীতির মাত্রা যখন স্বাভাবিকতা বা বাস্তবতাবর্জিত হয় তখনই তাকে আমরা বলি ভয়রোগ/ভীতিরোগ/ভয় অসুখ ইত্যাদি। যেমন মনে করুন, একটি শিশু উচ্চস্তরের শব্দ, আলোক, কখনো কখনো অন্ধকারকে ভয় পায়­একে আমরা সাধারণ ভয়/ভীতি বলতে পারি। তবে যদি দেখা যায় এ শিশুটি তার কৈশোরে বা তারুণ্যেও উপরোল্লিখিত অবস্খায় ভয় পায় এবং সে জাতীয় পরিবেশ-পরিস্খিতি সম্পূর্ণরূপে এড়িয়ে চলে বা চলার জন্য নানা রকম বাহানা সৃষ্টি করে তবে তাকে ভয়রোগ/ভীতিরোগ বলতে পারি।

কী করে মানসিক চাপমুক্ত থাকতে পারবেন?


কী করে মানসিক চাপমুক্ত থাকতে পারবেন? 

মানসিক চাপ মানুষকে নানাভাবে অসুস্খ করে তোলে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্খায়ী মানসিক চাপ অনেক ধরনের শারীরিক রোগ সৃষ্টি করে ও তার ভোগান্তি বাড়িয়ে দেয়।

মানসিক চাপ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভোগেন, তাদের খুব সহজেই বিভিন্ন ধরনের ‘ভাইরাস’ঘটিত রোগ হয়ে থাকে। তাদের ‘সর্দি লাগা’ প্রায় লেগেই থাকে। এমনকি ‘নিউমোনিয়া’ হওয়ার আশঙ্কাও তাদের বেশি থাকে। গিরায় গিরায় বাতের ব্যথা এ ধরনের অটোইমিউন ডিজিজ।

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

হবু মায়ের ত্বকের যত্ন ...

মা হওয়ার মধ্য দিয়ে নারীর জীবনে পূর্ণতা আসে। প্রতিটি মেয়ের মনেই আশৈশব লালিত থাকে মা হওয়ার স্বপ্ন। আর তাই মাতৃত্ব নিয়ে আসে অনির্বচনীয় আনন্দের স্বাদ। এ সময় অনাগত সন্তানের কথা ভেবে মাকে নিতে হয় বাড়তি যত্নের। বাড়তি যত্ন বলতে সবাই বুঝে খাওয়া-দাওয়ার কথা। আর তাই ঘুরে-ফিরে অভিভাবকেরা গর্ভবতী মায়ের হাতে তুলে দিচ্ছেন কখনো দুধের গ্লাস, কখনো বা ফলের জুস। কিন্তু গর্ভবতী মায়ের ত্বকের যত্নের কথা যেন সবাই ভুলে যান। অনেকেই হয়তো ভাবছেন,

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

কাশি: কফের সঙ্গে রক্ত, আপনার জীবন কেড়ে নিতে পারে


আমাদের উপমহাদেশে, অসংখ্য মানুষ জীবনের বিভিন্ন ক্ষেত্রে কফ সংক্রান্ত জটিলতায় ভোগেন। অনেকসময় শীতকালে এর প্রকোপ বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনেও কফ সমস্যা জটিল আকার ধারণ করে। আমাদের দেশের মানুষ এক্ষেত্রে এলোপ্যাথিক ও বাসায় তৈরি টোটকা ব্যবহার করেন। এতে তারা সাময়িক মুক্তি পান, কিন্তু কখনোই একবারে ভালো হয় না, কারণ তারা কফের কারণ সমন্ধে অনুসন্ধান করে না। দীর্ঘদিনের শুষ্ক কফ একটি চিন্তার বিষয়। সঙ্গে রক্ত বের হলে তা আরও ভয়নক। এটা মৃত্যুর কারণ হতে পারে। তাই প্রত্যেকের উচিত

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১২

জ্বর,কোনো রোগ নয়


জ্বর। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। এখন তো জ্বর শব্দটি প্রতিটি মানুষের কাছে আতঙ্ক। বিভিন্ন ধরনের জ্বর হতে পারে। তবে সাধারণত ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গণ, টাইফয়েড, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, নিউমোনিয়া, হাম, ফুসফুস এবং প্রগ্রাবের সংক্রমণ ইত্যাদি নানা কারণে জ্বর হতে পারে। তবে ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু প্রাথমিকভাবে শনাক্ত করা খুবই কঠিন। 

ডেঙ্গু: ডেঙ্গু একটি ভাইরাস। ভাইরাসজনিত রোগের সাধারণত

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

আলু নিয়ে কিছু কথা


প্লেটে চলছে রোজার মাস। ইফতারের অতি পরিচিত একটি খাবার আলুর চপ। আলু যথেষ্ট ক্যালরিসম্পন্ন সবজি। মানুষকে কাজ করার শক্তি জোগায় প্রচুর পরিমাণে। এতে কার্বোহাইড্রেড বা শর্করাজাতীয় খাদ্য উপাদান রয়েছে প্রচুর, যা মানুষকে করে শক্তিশালী। সাহায্য করে স্বাস্থ্য ভালো রাখতে। কিছু কিছু খাবার রয়েছে, যাদের পুষ্টিগুলো দেহে শক্তি হিসেবে সঞ্চিত থাকে।

বয়স হলে এড়িয়ে চলুন কিছু খাবার


বড় লেবু, মোসাম্বি বা এর রস ওষুধের সঙ্গে ক্রিয়া করতে পারে। গ্রেপফ্রুটে অথবা এসব লেবুতে যে পটাশিয়াম ও ভিটামিন সি আছে, তা বাদ দেওয়া যাবে না। কমলা ও লাইম থেকে তা আহরণ করুন। ওষুধের ক্রিয়ার সঙ্গে খাবারের সম্পর্ক তো আছে। তাই চিকিৎসককে জিজ্ঞেস করে নিলে ভালো। উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা বা অনিদ্রার ওষুধ খেলে এর সঙ্গে ক্রিয়া করতে পারে বড় লেবু বা মোসাম্বির মতো ফল।

সোমবার, ১৩ আগস্ট, ২০১২

রক্ত পরিষ্কারে প্রকৃতিই সহায়ক


একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তর পরিমাণ ৫-৬ লিটার থাকে। আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই গ্রহণ করি বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদান তথা টক্সিন যা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে আমাদের দেহের কলকব্জাগুলোয় পৌঁছায় এবং সেগুলোর শারীরবৃত্তীয় কাজ করবার ক্ষমতাকে কমিয়ে দেয়। দেহে টক্সিনের পরিমাণ বাড়ার সাথে সাথে এর প্রভাব বাড়তে থাকে, কমতে থাকে দেহের শারীরবৃত্তীয় কাজের সঠিক মাত্রা, যার ফলে দেখা দেয় নানান সমস্যা। আমাদের শরীরে তথা রক্তে টক্সিনের মাত্রা বেড়ে যাবার জন্য যে কারণগুলোকে

শনিবার, ১৪ জুলাই, ২০১২

জোগ্রেন সিনড্রোম


চোখ শুকিয়ে যাওয়া সমস্যায় অনেকেই ভোগেন। ব্রিটেনের ফিওনা সিওয়েলের সমস্যা ছিল আরও বেশি। ঘুম থেকে ওঠার পর তার চোখের পাতা দুটো যেন আলাদাই হতে চাইত না। চোখের সাদা অংশ লালচে রঙ ধারণ করত। দৃষ্টিশক্তিও কমে আসছিল দিন দিন। সারা দিনই তাকে ক্লান্ত, অবসন্ন মনে হতো। ওষুধ হিসেবে আই ড্রপও কোনো কাজে লাগছিল না। কিছুদিন পর আরও কিছু উপসর্গ দেখা দিল। মুখ শুকিয়ে আসা, ঢোক গিলতে 

সোমবার, ৭ মে, ২০১২

শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা

পরিপাক তন্ত্র
ক. মুখ গহ্বর : মুখের লালা রোগ জীবাণুকে ধুয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, এই লালাতেও আছে সেই লাইমোজাইম নামের বিশেষ এক ধরনের এনজাইম যা কিনা বহু ব্যাকটেরিয়া মেরে ফেলে।
খ. পাকস্থলী : পাকস্থলী থেকে নিঃসৃত হয় তীব্র হাইড্রোক্লোরিক এসিড যা অনেক ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলে।

কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিত্সা


কোমর ব্যথার একটি বড় কারণ ডিস্ক প্রলাস্প আর এতে অপারেশনের বিকল্প হচ্ছে ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি। ডিস্ক হচ্ছে মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যবর্তী একটি বিশেষ পদার্থ, যা একটি মেরুদণ্ডের হাড়কে অপর একটি হাড় থেকে বিভক্ত রাখে, যাতে একটির সঙ্গে আরেকটির ঘর্ষণ না লাগে এবং স্প্রিংয়ের মতো কাজ করে।

নারীর প্রসব পরবর্তী বিষণ্নতা


তানিশার প্রথম সন্তানটিকে নিয়ে বাড়িজুড়ে উত্সব। স্বামী রাকিবেরও সন্তানকে ঘিরে কত আয়োজন। আত্মীয়-স্বজনের আনাগোনা। কিন্তু এই উত্সবের আমেজের ভেতরেই কেমন যেন বিষাদ ঘিরে থাকে তানিশাকে। প্রায়ই মন খারাপ লাগে, লুকিয়ে কিছু সময় কেঁদে হালকা হতে চায়, তবু মুখ ফুটে কাউকে বলতে পারে না অন্তর্গত অস্বস্তির কথা। এমনকি ভালোবেসে বিয়ে করা স্বামীকেও না। —কি মনে করবে ওরা? এই ভাবনা কণ্ঠ চেপে ধরে তার।

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

অ্যালার্জি সমস্যা


সচরাচর নির্দোষ বলে গণ্য কোনো জিনিসের কারণে যদি শরীরে রি-অ্যাকশন হয়, তবে তাকে অ্যালার্জি বলা হয়। যেসব দ্রব্য অ্যালার্জি সৃষ্টি করে তাকে বলা হয় অ্যালার্জেন বা অ্যান্টিজেন এবং এসব দ্রব্য দেহে প্রবেশের ফলে দেহের অভ্যন্তরে যে দ্রব্য সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরস্পর মিলিত হলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যান্টিজেন-অ্যান্টিবডি বিক্রিয়া। শীত আর বসন্তের সময়

হাঁপানি নিয়ন্ত্রণ করুন


হাঁপানি বা অ্যাজমা শ্বাসনালির একটি ক্রনিক (দীর্ঘস্থায়ী) প্রদাহজনিত সমস্যা, যার ফলে শ্বাসনালিতে বিভিন্ন কোষ বিশেষত ইয়োসিনোফিল ও অন্যান্য কোষীয় উপাদান জমা হয় এবং শ্বাসনালিকে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল করে তোলে। ফলে অ্যাজমা রোগীদের শ্বাসনালী পরিবেশের কারণে বিভিন্ন বস্তুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়। এ কারণে

শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২

দীর্ঘদিনের অল্প অল্প জ্বর


মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪হ্ন ফারেনহাইট। শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় তখন তাকে জ্বর বলে। অল্প অল্প জ্বর বলতে বোঝায় যখন শরীরের তাপমাত্রা থার্মোমিটারে ৯৯ থেকে ১০১হ্ন ফারেনহাইটের মধ্যে থাকে।